ঢাকা   ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

এক মর্মান্তিকভাবে দুর্ঘটনায় বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত

user.backup@gmail.com
  • প্রকাশিত : সোমবার, সেপ্টেম্বর ১৫, ২০২৫
  • 67 শেয়ার

মো:সাদ্দাম হোসেন ইকবাল, 

যশোর জেলা প্রতিনিধি

 

যশোরের ঝিকরগাছার পারবাজার এলাকায় বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপচালক নিহত হয়েছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পিকআপচালক রুহুল কুদ্দুস (৪৭) ঝিকরগাছা থানার বাঁকড়া ইউনিয়নের আলীপুর গ্রামের মৃত নেছার আলীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, ভোরে একটি মিনি পিকআপ (রেজিঃ যশোর-ন ১১-০৩৯৮) বেনাপোল থেকে যশোরের দিকে আসছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা শামীম এন্টারপ্রাইজের একটি দূরপাল্লার বাস (রেজিঃ ঢাকা মেট্রো-ব ১২-৩৬৯৩) নির্ধারিত লেন ছেড়ে বিপরীতমুখী হলে দু’যানের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপচালক রুহুল কুদ্দুস নিহত হন।

দুর্ঘটনার পরপরই বাসচালক ও হেল্পার বাসটি ফেলে পালিয়ে যায়। এলাকায় বাসী ঝিকরগাছা ফায়ার সার্ভিস কর্মীদের কে খবর দেন, তিনারা এসে নিহতের মরদেহ উদ্ধার করে। পরে নাভারণ হাইওয়ে থানা পুলিশ মরদেহ ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

নাভারণ হাইওয়ে থানার ওসি রোকনুজ্জামান জানান, দুর্ঘটনায় জড়িত বাস ও পিকআপ দুইটিই জব্দ করা হয়েছে। নিহতের মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক আছে।
স্থানীয় বাসিন্দারা সহ উপস্থিত জনতা বাস ড্রাইভারকে এই মর্মান্তিক দুর্ঘটনার জন্য দায় করছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪