ঢাকা   ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

এসএসসি ও দাখিল পরীক্ষার ১ম দিনেই দেবীদ্বারে অনুপস্থিত ১০২ জন পরীক্ষার্থী। 

user.backup@gmail.com
  • প্রকাশিত : বৃহস্পতিবার, এপ্রিল ১০, ২০২৫
  • 97 শেয়ার

মো লুৎফুর রহমান রাকিব স্টাফ রিপোর্টার কুমিল্লা:

 

কুমিল্লার দেবীদ্বারে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও দাখিল পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত ছিল ১০২ জন পরীক্ষার্থী। সারাদেশের ন্যায় বৃহস্পতিবার (১০ এপ্রিল) উপজেলার ৬ হাজার ৩৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৫ হাজার ৯ শত ৩৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষা শুরু হওয়ার পর থেকে উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল হাসনাত খাঁন।

মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা ২০২৫ইং এর দেবীদ্বার উপজেলার ৫২ টি বিদ্যালয়ের ১৫টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এদের মধ্যে কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনে ৯টি কেন্দ্রে সাধারণ শিক্ষায় ৪,৫৬৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৪,৫০২ জন শিক্ষার্থী পরীক্ষায় উপস্থিত ছিলেন। মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে ৪টি কেন্দ্রে ১,১৫৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১,১২০ জন শিক্ষার্থী পরীক্ষায় উপস্থিত ছিলেন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ২টি কেন্দ্রে ৩১৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৩১৫ জন শিক্ষার্থী পরীক্ষায় উপস্থিত ছিলেন।

দেবীদ্বার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মোঃ জাহাঙ্গীর বলেন, উপজেলায় ১৫টি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থী অনুপস্থিতের বিষয়টি ব্যাক্তিগত কারণে হতে পারে বলে তিনি মন্তব্য করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল হাসনাত খাঁন পরীক্ষার কেন্দ্র পরিদর্শনকালে বলেন, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করেছে। সকল পরীক্ষা কেন্দ্রগুলোতে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪