ঢাকা   ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

কক্সবাজার টেকনাফে পৃথক অভিযানে ১ লক্ষ ২০ হাজার ইয়াবা দেশীয় মদসহ আটক-২।

Mizanur
  • প্রকাশিত : সোমবার, মে ৫, ২০২৫
  • 61 শেয়ার

জামাল উদ্দীন , কক্সবাজার জেলা প্রতিনিধি:

 

কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফে কোস্ট গার্ড ও র‌্যাবের যৌথ অভিযানে প্রায় ৪ কোটি টাকা মূল্যের ১ লক্ষ ২০ হাজার পিস ইয়াবা ও ৫০ লিটার দেশীয় মদসহ ২ জন মাদক কারবারি আটক।

আটককৃত ইয়াবা পাচারকারী সাইফুল ইসলাম (২০) ও মদ কারবারী আব্দুল করিম (৩২) উভয়েই টেকনাফ থানার বাসিন্দা।

সোমবার (৫ মে) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম এম হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর সাড়ে ৬ টা কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও র‌্যাব-১৫ সিপিসি-১ এর সমন্বয়ে টেকনাফ হাবিরছড়া উত্তর লম্বরী এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় একজন সন্দেহজনক মোটর সাইকেল আরোহীকে তল্লাশী করে বস্তার মধ্যে লুকায়িত অবস্থায় ৩ কোটি ৬০ লক্ষ টাকা মূল্যের ১ লক্ষ ২০ হাজার পিস ইয়াবাসহ সাইফুল ইসলাম (২০) কে আটক করা হয়।

অপরদিকে একইসময় কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়া কর্তৃক টেকনাফের মেরিন ড্রাইভ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে সন্দেহভাজন একটি ইজিবাইক তল্লাশী করে সিটের নিচে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ২০ হাজার টাকা মূল্যের ৫০ লিটার দেশীয় মদ ও ইজিবাইকসহ মাদক কারবারী আব্দুল করিম (৩২) কে আটক করা হয়। অভিযান চলাকালীন মাদক পাচারকারী লাফ দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পা কেটে যায়। আভিযানিক দল কর্তৃক প্রাথমিক চিকিৎসা প্রদান করত উন্নত চিকিৎসার জন্য দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে উক্ত মাদক পাচারকারী চিকিৎসাধীন রয়েছে।

তিনি আরো জানান, জব্দকৃত মাদকদ্রব্য, মোটর সাইকেল, ইজিবাইক ও সকল আলামতসহ আটককৃত মাদক কারবারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪