ঢাকা   ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

কক্সবাজার নৌবাহিনীর যৌথ অভিযানে হ্নীলা রঙ্গীখালী থেকে কুখ্যাত ডাকাত আবুল খায়ের আটক।

user.backup@gmail.com
  • প্রকাশিত : বৃহস্পতিবার, মার্চ ৬, ২০২৫
  • 76 শেয়ার

জামাল উদ্দীন :

গোপন তথ্যের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা রঙ্গীখালী ও লামারপাড়ায় বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে হত্যা, মাদক, চোরাচালান ও অপহরণসহ একাধিক মামলার আসামি কুখ্যাত ডাকাত আবুল খায়ের এবং নারী মাদক ব্যবসায়ী কোহিনূরকে আটক করা হয়। যৌথ অভিযানে নৌবাহিনীর স্পেশাল ফোর্স অগ্রগামী ভূমিকা পালন করে।

অভিযানের সময় যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে ডাকাত আবুল খায়ের একটি জলাশয়ে লাফিয়ে পড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে নৌবাহিনীর স্পেশাল ফোর্সসহ নৌসদস্যরা তাকে ধাওয়া করে আটক করে। পরবর্তীতে, জিজ্ঞাসাবাদের পর তার দেওয়া তথ্য মতে রাতের অন্ধকারে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের এক বাড়িতে আরেকটি অভিযান পরিচালনা করে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ তার সহযোগী কোহিনূর নামক এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত শীর্ষ ডাকাত বিভিন্ন অপরাধের সাথে জড়িত এবং তার বিরুদ্ধে ইতিপূর্বে হত্যা, অপহরণ ও ডাকাতিসহ ৮টি মামলা রয়েছে বলে থানা সূত্রে জানা যায়। পরবর্তীতে আসামিদের থানায় হস্তান্তর করা হয়।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪