ঢাকা   ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

কক্সবাজারে এক হাজার ৩২২ কোটি টাকার মাদক ধ্বংস ।

user.backup@gmail.com
  • প্রকাশিত : বুধবার, আগস্ট ১৩, ২০২৫
  • 186 শেয়ার

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা  প্রতিনিধি:

 

 

কক্সবাজার ও বান্দরবান সীমান্ত এলাকায় গত এক বছরে অভিযান চালিয়ে আনুমানিক ১,৩২১ কোটি ৯০ লাখ ৫৯ হাজার ১১৬ টাকা মূল্যের বিভিন্ন প্রকার মাদক ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১৩ আগস্ট) দুপুরে বিজিবি কক্সবাজার রিজিয়ন কার্যালয়ের মাঠে আনুষ্ঠানিকভাবে এসব মাদক ধ্বংস করা হয়। ধ্বংস করা মাদকের মধ্যে ছিল ২ কোটি ৩৩ হাজার ৯৪৯ পিস ইয়াবা, ১৪০ কেজি ৪৯ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস), ৬১ হাজার ৪৯১ ক্যান বিয়ার, ২২ হাজার ১৫৫ বোতল বিদেশি মদ, ২৬ কেজি হেরোইন, ১৬৯ বোতল ফেনসিডিল, ৫২ কেজি ৮০০ গ্রাম গাঁজা, ১ হাজার ৮০০ লিটার বাংলা মদ, ১৯২ ক্যান কমান্ডো এনার্জি ড্রিংক, ৫৪০ কৌটা বার্মিজ জর্দা, ৪ কেজি ৪০৫ গ্রাম কোকেন, ২ বোতল হুইস্কি, ৩ লাখ ৩৭ হাজার ৬৪২ প্যাকেট সিগারেট এবং ৪ কেজি আফিম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকসার খান। তিনি বলেন, “বিজিবি প্রথাগত সীমান্ত রক্ষার পাশাপাশি মাদকদ্রব্য নির্মূলে নিরলসভাবে কাজ করছে। মাদকপ্রবণ এলাকায় সকল শ্রেণীপেশার নাগরিক ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে সামাজিক সংগঠন গড়ে তুলে মাদকপাচার প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে হবে।” তিনি আরও আহ্বান জানান, মাদকপাচারকারী ও চোরাকারবারিদের কোনো ধরনের আনুকূল্য যাতে কেউ না দেয়, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আবু সালেহ মোহাম্মদ ওবায়দুল্লাহ, কক্সবাজারের পুলিশ সুপার মোহাম্মদ সাইফউদ্দিন শাহীন, র‌্যাব-১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল কামরুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহীদুল ইসলাম এবং বান্দরবানের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নামজুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তারা ।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪