ঢাকা   ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

কক্সবাজারে ট্রেনের ধাক্কায় শিশুসহ সিএনজির ৫ যাত্রী নিহত ।

user.backup@gmail.com
  • প্রকাশিত : শনিবার, আগস্ট ২, ২০২৫
  • 83 শেয়ার

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি:

 

 

কক্সবাজারের রামুর রশিদনগর পানিরছড়া-ভারুয়াখালী এলাকার একটি অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী সিএনজি অটোরিকশার পাঁচজন যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন নারী ও শিশু দুইজন পুরুষ বলে ধারণা করা হলেও তাৎক্ষণিকভাবে কারও পরিচয় জানা যায়নি।

শনিবার (২ আগস্ট) দুপুর আনুমানিক ২টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেন চট্টগ্রামের দিকে যাচ্ছিল। এসময় পানিরছড়া-ভারুয়াখালী রেলক্রসিং দিয়ে একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশা রেললাইন পার হওয়ার সময় ট্রেনটি সেটিকে সজোরে ধাক্কা দেয়। প্রচণ্ড গতির ট্রেনটি সিএনজিকে প্রায় এক কিলোমিটার পর্যন্ত টেনে নিয়ে যায়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীরা ট্রেনের চাপে পিষ্ট হয়ে ছিন্নভিন্ন অবস্থায় ঘটনাস্থলেই প্রাণ হারান।

নিহতদের মরদেহ বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। ঈদগাঁও ইসলামাবাদ স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আবদুল কাইয়ুম জানান, শনিবার দুপুর ১২টা ৩০ মিনিটে কক্সবাজার রেলস্টেশন থেকে পর্যটক ৮১৩ এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
রামুতে পৌঁছানোর পর এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালাচ্ছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এবং নিহতদের পরিচয় জানতে অনুসন্ধান চলছে ।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪