ঢাকা   ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

কক্সবাজারে নদী পথে ইয়াবা পাচার ৪ লক্ষ ৬০ হাজার পিস ইয়াবাসহ ৯ জন আটক ।

user.backup@gmail.com
  • প্রকাশিত : বুধবার, আগস্ট ২৭, ২০২৫
  • 135 শেয়ার

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি:

 

 

কক্সবাজার সদর থানাধীন নাজিরহাট টেক ১ নং ওয়ার্ড বাকখালী নদীর মোহনায় বিশেষ অভিযান পরিচালনা করে ৪,৬০,০০০ (চার লক্ষ ষাট হাজার) পিস ইয়াবাসহ ৯ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৫।

১। র‌্যাবের ক্রমাগত মাদক বিরোধী অভিযান এবং চলমান গোয়েন্দা তৎপরতায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, টেকনাফ থানা এলাকা হতে কিছু মাদক কারবারি ইয়াবার একটি বড় চালান নিয়ে মাছ ধরার ট্রলারে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা করেছে।

উক্ত তথ্যের ভিত্তিতে আমরা গোয়েন্দা নজরদারী অব্যাহত রাখি। এরই ধারাবাহিকতায় অদ্য ২৬ আগস্ট ২০২৫খ্রিঃ তারিখ বিকেলে অধিনায়ক র‍্যাব ১৫ এর দিকনির্দেশনায় কক্সবাজার সদর থানাধীন নাজিরহাট ১নং ওয়ার্ড বাকখালী নদীর মোহনায় র‍্যাব ১৫ এর একটি চৌকস আভিযানিক দল বিশেষ  অভিযান পরিচালনা করে উক্ত ট্রলারটিকে আটক করতে সক্ষম হয়। উক্ত ট্রলার হতে তেলের ড্রামের ভিতরে কৌশলে লুকায়িত অবস্থায় সর্বমোট ৪,৬০,০০০ (চার লক্ষ ষাট হাজার) পিস ইয়াবাসহ ০৯ (নয়) জন’কে আটক করা হয় । পরবর্তীতে উক্ত ট্রলারটিকে ফিশারীঘাট এলাকায় নিয়ে আসা হয়।

গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিস্তারিত পরিচয়-ক) আব্বাস উদ্দিন (৪৮), পিতা-মৃত কলিম উল্লাহ, সাং-পেশকার পাড়া, (আব্বাস মাঝি বাড়ি), পৌরসভা ৪নং ওয়ার্ড, থানা-কক্সবাজার সদর, কক্সবাজার। খ) মোঃ আবু তাহের (৪২), পিতা-মৃত মোজাফ্ফর মাঝি, সাং-বড়ইতলী (আব্দুল মুনাফের বাড়ি), ২নং ওয়ার্ড, বড়ইতলী ইউপি, থানা-চকরিয়া, কক্সবাজার। গ) মোঃ ফিরোজ (৩৮), পিতা-মৃত আব্দুস সালাম, সাং-বোলায়খালী, ৫নং ওয়ার্ড, ইসলামাবাদ ইউপি, থানা-ঈদগাঁও, জেলা-কক্সবাজার। ঘ) মোঃ মোস্তাক আহাম্মদ (৪০), পিতা-মৃত নুরুল আজিম, সাং-দক্ষিন মাইজপাড়া, ৩নং ওয়ার্ড, থানা-ঈদগাঁও, কক্সবাজার। ঙ) মোঃ নবী হোসেন (৩৮), পিতা-মৃত মোজাহের আহাম্মদ, মাতা-সালমা বেগম, সাং-লাহারপাড়া, বাস  টার্মিনাল, ঝিলংঝা, থানা-কক্সবাজার সদর, জেলা-কক্সবাজার। চ) মোঃ শাহাব উদ্দিন (৫৫), পিতা-আব্দুল মতলব, সাং-ডুমখালী, ২নং ওয়ার্ড, ডুলাহাজারা ইউপি থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার। ছ) মোঃ সেলিম (৬৮), পিতা-মৃত মোঃ মিরাজ, সাং-লেচুপ্রাং, হ্নীলা ইউনিয়ন, ৬নং ওয়ার্ড, থানা-টেকনাফ, কক্সবাজার। জ) জাফর আলম (৬৩), পিতা-মৃত সৈয়দ আহাম্মদ, সাং-লাহারপাড়া, বাসটার্মিনাল, ঝিলংঝা, থানা-কক্সবাজার সদর, কক্সবাজার।ঝ) আবুল কালাম প্রঃ কালু (৭০), পিতা-মৃত গফুর গাজী, সাং-লম্বাতলী, ঘুনাখালী ৬নং  ওয়ার্ড, থানা-চকরিয়া,  কক্সবাজার, আটককৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, জব্দকৃত ট্রলারটির মালিক ও ইয়াবা চালানের মূল হোতা মোঃ বোরহান উদ্দিন; যার বাড়ি মহেশখালী এবং সে পলাতক রয়েছে। আটককৃতরা দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় বিভিন্ন পথে তাদের মাদকদ্রব্য পাচার করে আসছে বলে জানায়।
৩। আটককৃত মাদকদ্রব্য ও আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪