কবিদের মনের ব্যথা
লেখিকা: শামসুন্নাহার সুমা
কবিদের লেখনীতে
গর্জে উঠে সংগ্রামী জনতা
দেশের সকল কারিগর
তাই লিখতে চাই মন আর
অনুপ্রেরণায় ভরে জীবন।
কবির মননশীল সাহিত্যের
ভাব প্রকাশে ব্যক্ত হয়
সকল শ্রেণির চলমান গতি
নইলে থমকে যাবে
শিক্ষাখাতের উজ্জ্বল নীতি।
মেধা খাটিয়ে বুদ্ধি দিয়ে
কবি কাব্য করে রচনা
সমাজ তাদের দেয়না মূল্য
করে প্রবঞ্চনা।
কথায় কথায় শুনায় শুধু
কি হবে এসব করে বুবু!
পাবে কি কোন টাকা-পয়সা?
না শুধুই সম্মাননা।
সব পেশারী আছে মূল্য
তোমার পেশায় নায় তার তূল্য
শুধু সময় ব্যয় করে
কি হবে এর উন্নতি?
সকলে ভাবেন যদি! করবেন –
দেশের উন্নয়ন।
কবিদের দিকে দৃষ্টি রেখে
করেন তাদের মূল্যায়ন।
দেশের তরে সবার কাছে
আমার এই ছোট্ট নিবেদন।