ঢাকা   ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

কালিয়ায় ইটভাটা উচ্ছেদ করলো জেলা পরিবেশ অধিদপ্তর

user.backup@gmail.com
  • প্রকাশিত : বুধবার, ডিসেম্বর ২৫, ২০২৪
  • 78 শেয়ার

মোঃ রাসেল শেখ, নড়াইল ।

 

নড়াইলের কালিয়ায় অবৈধ ইটভাটায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে জেলা পরিবেশ অধিদপ্তর। ২৪ ডিসেম্বর (মঙ্গলবার) যৌথ বাহিনীর সহযোগিতায় খুলনা বিভাগীয় কার্যালয়ের উপ পরিচালক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আছিফুর রহমানের নেতৃত্বে দিনব্যপী এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় কালিয়া পৌর এলাকার রহিম, তারেক মোল্যা ও হাফিজুর ওরফে হাবিসহ ৩ টি ভাটা, উপজেলার ইলিয়াছাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মল্লিক মনিরুল ইসলামের বিলদুড়িয়ায় অবস্থিত।

নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের পাটনা গ্রামে চৌধুরী আনিচুর রহমান এবং খায়রুল ইসলামের ভাটাসহ মোট ৬ টি ভাটার কাঁচা ইট নষ্ট করাসহ ড্রাম চিমনি ও ক্লিনিক ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়। এদিকে ভাটার মালিক হাফিজুর ওরফে হাবি বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষ মিটিংয়ে ডেকে ২ লক্ষ টাকা চেয়েছিল। সেই টাকা না দেওয়ায় আজ আমার ভাটা ভেঙ্গে দিল। আর যারা টাকা দিয়েছে তাদেরটা ভাঙ্গেনি। তিনি আরো বলেন, বিএনপি করায় তার ভাটা জেলা উপ পরিচালক আব্দুল মালেক ভেঙ্গে দিয়েছে। এ সময় ভাটার মালিক, শ্রমিক ও স্থানীয়রা অভিজান দলের ওপর ক্ষিপ্ত হয়ে বাক বিতন্ডায় লিপ্ত হলে যৌথবাহিনী তাদের নিরাপত্তা নিশ্চিত করে।

এ বিষয়ে জেলা পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক আব্দুল মালেক বলেন, কালিয়া উপজেলায় ৪৫ টি ভাটা রয়েছে। এর মধ্যে একটির বৈধতা আছে বাকি সব অবৈধ। আজকের অভিযানে ৬ টি টিড্রাম চিপনির ভাটা উচ্ছেদ করা হয়েছে। পর্যায়ক্রমে বাকিগুলোয় অভিযান হবে। খুলনা বিভাগীয় কার্যালয়ের উপ পরিচালক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আছিফুর রহমান বলেন, জেলা পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় কালিয়া উপজেলায় অভিযান চালিয়ে ৬ টি ড্রাম চিপনির ভাটায় উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪