ঢাকা   ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

কুড়িগ্রামে কমিউনিটি নেতা ও যুব ফোরাম এবং স্থানীয় স্টেকহোল্ডারদের সাথে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

Mizanur
  • প্রকাশিত : মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫
  • 156 শেয়ার

মোঃবুলবুল ইসলাম, রংপুর ব্যুরো প্রধান । 
কুড়িগ্রামের পাটেশ্বরীতে কমিউনিটি নেতা, স্বাস্থ্য ও সমাজকর্মী, শিশু ফোরামের সদস্য এবং যুব ফোরামের সদস্যসহ স্থানীয় স্টেকহোল্ডারদের সাথে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ জানুয়ারী ২০২৫ইং (মঙ্গলবার) দুপুর ২ঘটিকায় পাটেশ্বরী বাজার প্রাঙ্গনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি প্রকল্পের স্ট্রেনদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আয়োজনে ও ইউনিসেফের অর্থায়নে এ সভা অনুষ্ঠিত হয়।
ভোগডাঙ্গা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আকরামুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ভোগডাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোলায়মান আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ইসলামপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম আহসানুল হক, এনজিও কর্মী কাজল কুমার, মহিলা ইউপি সদস্য রোসনা বেগম সহ আরো অনেকে।
আরো বক্তব্য দেন এসএসবিসি প্রকল্পের প্রজেক্ট অফিসার জেমস উজ্জ্বল শিকদার প্রমূখ, এসএসবিসি প্রজেক্টের কমিউনিটি ফেসিলিটেটর রোকনউদ্দৌলা ও খোরশেদুল ইসলাম। বক্তারা বলেন- বাল্যবিবাহ বন্ধে সকল শ্রেণী পেশার মানুষজনকে এগিয়ে আসার আহ্বান জানান ।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪