ঢাকা   ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

কুড়িগ্রামে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ।

user.backup@gmail.com
  • প্রকাশিত : বুধবার, জুন ২৫, ২০২৫
  • 81 শেয়ার

মোঃ বুলবুল ইসলাম, রংপুর ব্যুরো চীফ:

 

 

কুড়িগ্রামে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে “স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের ভূমিকা “শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ জুন) সকাল ১১ টায় কুড়িগ্রাম সার্কিট হাউজ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা।

জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, গ্রামগুলোকে দৃষ্টিনন্দন ও পরিচ্ছন্ন রাখতে হবে। গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যে সংঘাত হয়। সেই ছোট ছোট অভিযোগগুলো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দ্বারা গ্রাম আদালতের মাধ্যমে মিমাংসা করে। সেজন্য গ্রাম আদালত সক্রিয় ও শক্তিশালী করতে হলে যোগ্য লোক দেখে স্থানীয় সরকার নির্বাচনে সুশিক্ষিত ও সুনাগরিক নির্বাচন করতে হবে। তাহলে গ্রাম আদালতের সুফল পাবেন। তিনি আরও বলে, সরকারের তথ্য গবেষণা সেল থেকে গ্রাম আদালত সম্পর্কে প্রচার ও প্রচারণা করে আসছে। এ লক্ষ্যে গ্রামে গিয়ে সচেতনামূলক মিটিং পোস্টার লাগানো হচ্ছে গ্রামের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বিচার নিশ্চিত করা হচ্ছে।

এ সময় কর্মশালায় স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প বাস্তবায়ন সম্পর্কে বক্তব্য রাখেন, কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) বি,এম কুদরত-এ- খুদা, কুড়িগ্রাম সমাজ সেবা কার্যালয় এর উপপরিচালক মুহঃ হুমায়ুন কবির, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (স্থানীয় সরকার শাখা) এ,বি,এম মেজবাহ উদ্দিন আহমেদ, সলিডারিটির পরিচালক মুক্তিযোদ্ধা হারুন উর রশীদ লাল, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু,জেলা তথ্য অফিসার শাহজাহান আলী, প্রকল্প ম্যানেজার দৌলতুন নেছা প্রমুখ।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪