ঢাকা   ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

কুড়িগ্রামে জিআরের চাউলের স্লিপ নেয়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত-৬

user.backup@gmail.com
  • প্রকাশিত : সোমবার, মার্চ ১৭, ২০২৫
  • 188 শেয়ার

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম। 

 

কুড়িগ্রামের ফুলবাড়ীতে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১০ কেজি চাউলের স্লিপ নেয়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে বড়ভিটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল জলিলসহ ৬ জন আহত হয়েছে।

রবিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার বড়ভিটা বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা ফুলবাড়ী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জানা গেছে, রবিবার দুপুরে উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো: নজির হোসেনের সমর্থিত নেতাকর্মীরা বড়বড়ভিটা ইউনিয়ন পরিষদে গিয়ে মেম্বারদের কাছে ১০ কেজির চাউলের স্লিপের দাবী করে। এসময় মেম্বারদের সাথে নেতাকর্মীদের বাকবিতণ্ডা হয়।

এখবর জানতে পেরে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুলর সমর্থিত লোকজনও স্লিপের দাবী জানান। এ নিয়ে উভয় গ্রুপের লোকজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জের ধরে বিকালে নজির হোসেনের লোকজন মান্নান সমর্থক রেজাকে দোকান থেকে ডেকে নিয়ে গিয়ে হুমকি- ধামকি দেয়। এরপর সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে সাবেক সভাপতি নজির হোসেনের ছেলে উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক আরিফুল ইসলামের নেতৃত্বে নেতাকর্মীরা আবারও বড়ভিটা বাজারে মহড়া দিতে থাকলে সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল গ্রুপের সমর্থকরাও মহড়া দিতে থাকে। এক পর্যায়ে উভয় গ্রুপের নেতা কর্মীরা লাঠি সোটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে নজির হোসেন গ্রুপের হাফিজুর রহমান (৪২) মুসা (২৭) শাহারুল (৪৫) মোকছেদুল (৪৫) বাবু (২৮) এবং মান্নান মুকুল গ্রুপের সমর্থক আব্দুল জলিল (৫৫) আহত হন। আহতদের মধ্যে আব্দুল জলিল বাড়ীতে এবং বাকিরা ফুলবাড়ী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ব্যপারে ফুলবাড়ি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মান্নন মুকুল কালবেলাকে বলেন বড়বাড়ি ইউনিয়নে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তাৎক্ষণিক ঐ ইউনিয়ন নেতা-কর্মিদের সতর্ক করেছি, জেলা বিএনপির আহবায়ককে অবহিত করেছি, তিনি বতর্মানে ঢাকায় তিনি আসলে বিষয়টির ব্যাপারে সিদ্ধান্ত হবে।ফুলবাড়ি উপজেলা বিএনপির সাবেক সভাপতি নজির হোসেনের বক্তব্য জানতে তার মুঠোফোনে কল দিলে ফোন বন্ধ পাওয়া যায়।

ফুলবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মামুনুর রশীদ বলেন এ ঘটনায় এখন পযর্ন্ত কেউ অভিযোগ করে নাই অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪