ঢাকা   ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

কুড়িগ্রামে নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত

user.backup@gmail.com
  • প্রকাশিত : বুধবার, জুন ২৫, ২০২৫
  • 143 শেয়ার

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

প্লাস্টিক দুষণ আর নয় বন্ধ করার এখনি সময়,এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে বিশ্ব পরিবেশ দিবস-২৫ উদযাপন হয়েছে। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (২৫ জুন) দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রাম এর আয়োজনে আলোচনা সভায় সভাপতি করেন কুড়িগ্রামের সুযোগ্য জেলা প্রশাসক নুসরাত সুলতানা।

অনুষ্ঠান শেষে জেলার সমাজ সেবা অধিদপ্তর থেকে অসুস্থ,দুঃস্থ অসহায়,অগ্নি দগ্ধ ও শিক্ষার্থীদের মাঝে অর্থ সহায়তার চেক তুলে দেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা।

বিশেষ অতিথি হিসেবে এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট বি এম কুদরত এ খুদা,কুড়িগ্রাম সরকারি কলেজর অধ্যক্ষ মির্জা নাসির উদ্দিন, সহকারী পুলিশ সুপার ভুরুঙামারী মাসুদ, সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক মুহাঃ হুমায়ূন কবির, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম, জেলা তথ্য অফিসার মোঃ শাহজাহান আলী ইসলামি ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুর রাজ্জাক রনি , সাংবাদিক সায়েদ আহমেদ বাবু।

জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের প্রত্যেকের নিজ নিজ দায়িত্ব থেকে প্লাস্টিক বর্জন করা উচিত।এ ক্ষেত্রে নিজেদের মধ্যে সচেতনতা তৈরি অব্যশক বলে জানান তিনি।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪