ঢাকা   ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

খুলনার পাইকগাছায় দ্রুতগতির ট্রলির ধাক্কায় মোকছেদ গাজী (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। 

user.backup@gmail.com
  • প্রকাশিত : শনিবার, জুলাই ১৯, ২০২৫
  • 130 শেয়ার

মোঃ শফিয়ার রহমান, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

 

 

শনিবার (১৯ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রাড়ুলী ইউনিয়নের বোরহানপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।নিহত মোকছেদ গাজী ওই গ্রামের মৃত মেনু গাজীর ছেলে। তিনি সাইকেল চালিয়ে নিজ মাছের ঘেরে যাচ্ছিলেন।

স্থানীয়রা জানান, বায়তুল মামুর পাঞ্জেগানা মসজিদের সামনে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি ইটবোঝাই ট্রলি তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে পড়ে গেলে ট্রলির চাকা তার কোমরের ওপর দিয়ে চলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর ট্রলির চালক ইকবাল হোসেন ট্রলিটি ফেলে রেখে পালিয়ে যান বলে জানান স্থানীয়রা। এ বিষয়ে পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪