ঢাকা   ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

চাঁপাইনবাবগঞ্জে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন ।

user.backup@gmail.com
  • প্রকাশিত : রবিবার, জুন ২৯, ২০২৫
  • 109 শেয়ার

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

 

 

চাঁপাইনবাবগঞ্জে জমি সংক্রান্ত মীমাংসা হওয়ার পরও ফয়সাল আলী (২৭) এর নেতৃত্বে জমি দখল, নতুন বাউন্ডারি ওয়াল ভেঙ্গে ফেলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।

শনিবার (২৮ জুন) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের জেলা শহরের রেহাইচর টোল ঘর এলাকায় সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করে পরিবারের লোকজন। সংবাদ সম্মেলনে, সিরাজুল ইসলাম তার স্ত্রীর পক্ষে লিখিত বক্তব্যে, বলেন গত ২০১৮ সালে রেহাইচর মৌজার জমি নিয়ে জোরপূর্বক জমি দখলের চেষ্টা করে এবং সমস্যার সৃষ্টি করে। পরে সুষ্ঠ বিচারের জন্য চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সার্ভেয়ার, পৌরসভার কর্মকর্তা, রেহাইচর বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও স্থানীয়দের উভয় পক্ষের সম্মতিক্রমে মিমাংসা করা হয়। মিমাংসায় সিরাজুল ইসলামের স্ত্রী শেফালী বেগম (৫৪) ওয়ারিশ সূত্রে এবং ক্রয় সূত্রে জমি বুঝিয়ে পান।

প্রতিপক্ষ দীর্ঘ সাত বছর পর ২০২৫ সালের এপ্রিল মাসে জমি দখলের চেষ্টা করে। তারা দ্বিতীয় দফায় মীমাংসায় বসে ভুক্তভোগী জমির মালিক শেফালী বেগমের পক্ষে দ্বিতীয় দফা একই রায় আসে। কিন্তু মীমাংসার দুই মাসের মধ্যেই গত ২৪-২৫ জুন রাতের আধারে নতুন বাউন্ডারি ওয়ালটি সম্পূর্ণ ভেঙে দেয় ফয়সালের লোকজন। ঘটনার পরের দিন সকালে ফয়সাল কে বাউন্ডারি ভেঙ্গে ফেলার বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বাউন্ডারি করতে দিবে না এই মর্মে ভয়-ভীতি এবং হুমকি প্রদান করেন।

এ বিষয়ে বিবাদি  ফয়সাল আলী মুঠোফোনে বলেন  আমার বিরুদ্ধে  এইসব  অভিযোগ  মিথ্যা ভিত্তিহীন।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪