ঢাকা   ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

চাঁপাইনবাবগঞ্জে ১০দিন ব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু

user.backup@gmail.com
  • প্রকাশিত : বুধবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৫
  • 65 শেয়ার

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

 

 

চাঁপাইনবাবগঞ্জে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে ১০দিন ব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু হয়েছে। স্থানীয় উদ্যোক্তাদের নিয়ে এ মেলার আয়োজন করে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন-বিসিক জেলা কার্যালয়।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে জেলা পুরাতন স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী’র অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোহাম্মদ হাবিবুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মোঃ রেজাউল করিম, বিপিএম-সেবা, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাকিব হাসান তরফদার।এতে সভাপতিত্ব করেন বিসিক জেলা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. আবু হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিসিক জেলা কার্যালয়ের সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আব্দুর রহিম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংস্কৃতিক কর্মী মোঃ আমিনুল হক আবির। জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এ মেলায় ৫০টি স্টলে বিভিন্ন পণ্যসামগ্রী প্রদর্শন ও বিক্রি করছেন উদ্যোক্তারা। মেলা উপলক্ষে প্রতিদিন বিকেলে জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এ মেলা শেষ হবে ২৮ ফেব্রুয়ারি। এর আগে অতিথিরা ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন। এসময় জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, বিসিক কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪