ঢাকা   ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

চাঁপাইনবাবগঞ্জে ১৭০ তম সাঁওতাল বিদ্রোহ দিবস উপলক্ষে  বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা।

user.backup@gmail.com
  • প্রকাশিত : সোমবার, জুন ৩০, ২০২৫
  • 96 শেয়ার

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

 

 

৩০ শে জুন সোমবার  চাঁপাইনবাবগঞ্জের আতাহার যুগী ডাইং এ ” আমরা দুরন্ত, হতে চাই মুক্ত, আমরা আনব, নতুন দিগন্ত ” এই প্রতিবাদী ও প্রেরণাদায়ী স্লোগান কে সামনে রেখে আজ পালিত হল ১৭০ তম মহান সাঁওতাল বিদ্রোহ দিবস। দিনটি উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মাঝি এবং পরগনা পরিষদের নেতৃবৃন্দের আয়োজনে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য র্যালী আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সমাজসেবা অফিসার জনাব কাঞ্চন কুমার দাস, আরো উপস্থিত ছিলেন স্থানীয় সম্প্রদায়ের বিশিষ্ট নেতৃবৃন্দ, তরুণ – তরুণী, নারী, শিশু ও প্রবীণরা। আয়োজিত অনুষ্ঠান মালায় উঠে আসে সাঁওতাল জনগোষ্ঠীর গৌরব উজ্জ্বল ইতিহাস, তাদের সংগ্রামী ঐতিহ্য এবং সাংস্কৃতিক বৈচিত্র্য।

আলোচনা সভায় বক্তারা বলেন ১৮৫৫ সালের এই দিনে সিধু, কানু, চাঁদ ও ভৈরব এর নেতৃত্বে সাঁওতালেরা যে বিদ্রেহ শুরু করেছিল তা কেবল সংগ্রাম নয়, ছিল একটি জাতির মর্যাদা রক্ষার লড়াই। আজও সেই চেতনা আমাদের উজ্জীবিত করে।

অনুষ্ঠানে স্থানীয় শিশু কিশোররা পরিবেশন করে ঐতিহ্যবাহী সাঁওতালি গান ও নৃত্য। এতে মুখর হয়ে ওঠে অনুষ্ঠান প্রাঙ্গণ। অনুষ্ঠানের সহযোগিতা করেন এস আই এল ইন্টারন্যাশনাল বাংলাদেশ, যারা দীর্ঘদিন ধরে আদিবাসী ভাষা, সংস্কৃতি ও শিক্ষা উন্নয়নে কাজ করে আসছে।

অনুষ্ঠানের মাধ্যমে উপস্থিত সকলেই অঙ্গীকার করেন সাঁওতাল জনগোষ্ঠীর মর্যাদা ভাষা ও সংস্কৃতি  রক্ষায় সবাই একসাথে কাজ করে যাবেন।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪