ঢাকা   ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

চৌদ্দগ্রাম শহীদ জামশেদের পরিবারকে জামায়াতের ঈদ উপহার।

user.backup@gmail.com
  • প্রকাশিত : বৃহস্পতিবার, জুন ১২, ২০২৫
  • 123 শেয়ার

মো: লুৎফুর রহমান রাকিব, স্টাফ রিপোর্টার:

 

 

২৪’ র জুলাই-আগস্ট বিপ্লবে শাহাদাৎ বরনকারী শহিদ জামশেদুর রহমান মিয়াজীর (জুয়েল) পরিবারকে ঈদ উপহার প্রদান করছে জামায়াতে ইসলামী।

শুক্রবার সকালে জামশেদের গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের ফেলনায় শহিদ জামসেদের পিতা জালাল আহম্মেদ ও চাচা স্থানীয় বিএনপি নেতা আইউব মিয়াজীর হাতে একটি ছাগল উপহার তুলে দেন মুন্সিরহাট ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর হাফেজ বদিউল আলম ও ইউনিয়ন সেক্রেটারি সাবেক ছাত্রনেতা সাখাওয়াত হোসাইন শামীম।এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি এমরান হোসাইন ভূইয়া (মাসুদ), সাবেক ছাত্রনেতা কামরুল হাসান, ইউনিয়ন যুব বিভাগের এসিস্ট্যান্ট সেক্রেটারি এডভোকেট সাইফ উদ্দিন মজুমদার, ব্যাংকার রিয়াজ মিয়াজী, উপজেলা, সাবেক ছাত্রনেতা ইফতেখারুল ইসলাম মেশকাত, জামায়াত নেতা হাফেজ মর্তুজা মজুমদার, রিয়াজ উদ্দিন প্রমুখ।

কুমিল্লা সরকারি কলেজের মেধাবী ছাত্র জামশেদুর রহমান মিয়াজী জুয়েল গত ৫ই আগস্ট আন্দোলন চলাকালীন সময়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪