ঢাকা   ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান সুবিধাভোগীদের মাঝে আর্থিক সহায়তার চেক তুলে দিলেন।

user.backup@gmail.com
  • প্রকাশিত : শনিবার, মে ২৪, ২০২৫
  • 134 শেয়ার

রাতুল আহম্মেদ, স্টাফ রিপোর্টার (গোপালগঞ্জ):

 

 

আজ বৃহস্পতিবার (২২ মে) জেলা সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক ২০২৪-২৫ অর্থবছরে সুবিধাভোগীদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্ম সচিব) মুহম্মদ কামরুজ্জামান।

সকাল ১০ টায় গোপালগঞ্জ জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় সুবিধাভোগীদের মাঝে আর্থিক সহায়তার এ চেক বিতরণ করা হয়। অসহায় বয়োজ্যেষ্ঠ এ সকল সুবিধাভোগীরা ঝামেলা মুক্ত,সরকারি বরাদ্দের আর্থিক সহায়তার চেক পেয়ে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

গোপালগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক হারুন-অর-রশীদের সঞ্চালনায় অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস.এম. তারেক সুলতান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. রাকিবুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) বাবলী শবনম, সহকারী কমিশনার শাহরিয়ার আহমেদ সহ জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪