ঢাকা   ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

ঝিকরগাছায় কিশোরের আত্মহত্যা, মোবাইল আসক্তিই কারণ। 

user.backup@gmail.com
  • প্রকাশিত : বৃহস্পতিবার, মার্চ ২০, ২০২৫
  • 57 শেয়ার

মো:সাদ্দাম হোসেন ইকবাল,যশোর জেলা প্রতিনিধি:

 

যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়নের বন্নি গ্রামে মায়ের বকুনির পর মোবাইল ফোনের প্রতি আসক্তি থেকেই আত্মহত্যার ঘটনা ঘটেছে। বুধবার (২০ মার্চ) ভোর ৭টা থেকে ৭টা ৩০ মিনিটের মধ্যে নিজ শয়নকক্ষে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে মো. জিহাদ (১৬)।

নিহত জিহাদ মৃত ফারুক হোসেনের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, জিহাদ মোবাইল ফোনের প্রতি অতিরিক্ত আসক্ত ছিল, যা নিয়ে তার মায়ের সাথে প্রায়ই বাকবিতণ্ডা হতো। ধারণা করা হচ্ছে, এ কারণে সে হতাশায় পড়ে এমন চরম সিদ্ধান্ত নেয়।

ঘটনার দিন সকালে প্রথমে তার মা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে চিৎকার শুনে স্থানীয়রা দ্রুত এসে তাকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ঝিকরগাছা থানার এসআই মোশারফ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।

এ বিষয়ে ঝিকরগাছা থানার ওসি জানান, “প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা মনে করছেন, কিশোরদের মানসিক স্বাস্থ্যের প্রতি আরও মনোযোগী হওয়া জরুরি, বিশেষত মোবাইল ফোনের আসক্তি কমানোর জন্য।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪