বিশ্বজিৎ চন্দ্র সরকার, বিশেষ প্রতিনিধি, গোপালগঞ্জ:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জুলাই মাসের গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট “আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি” উপলক্ষে বিজয় র্যালি ও আলোচনা সভার আয়োজন করে টুঙ্গিপাড়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনসমূহ।
আলোচনা সভায় বক্তারা জুলাইয়ের গণঅভ্যুত্থানের তাৎপর্য, রাজনৈতিক প্রেক্ষাপট এবং আন্দোলনের ভবিষ্যৎ করণীয় বিষয়ে বক্তব্য রাখেন। তারা জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং সরকারের দমন-পীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ সালাউদ্দিন আহমেদ সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবলু। শ্রমিক দলের গোপালগঞ্জ জেলা সদস্য মোঃ কবিরুল ইসলাম শেখ জসিম আহমেদ যুগ্ন আহবায়ক টুঙ্গিপাড়া উপজেলা পাটগাতী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নান্টু টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি মোঃ এমদাদুল হক মোল্লা কুশলী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ কদর আলী এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। র্যালি ও আলোচনায় নেতাকর্মীদের সরব উপস্থিতিতে রাজনৈতিক চেতনার পুনর্জাগরণ ঘটে।