ঢাকা   ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

টেকনাফ কোস্ট গার্ড ও র‍্যাবের যৌথ অভিযানে ৭০ হাজার পিস ইয়াবাসহ আটক ৬

Mizanur
  • প্রকাশিত : সোমবার, মার্চ ৩, ২০২৫
  • 95 শেয়ার

জামাল উদ্দীন, কক্সবাজার। 

 

কক্সবাজার টেকনাফ অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে আজ ০২ মার্চ ২০২৫ তারিখ রবিবার দুপুর ১ টায় টেকনাফের বাহারছড়ার বড় ডেইল সমুদ্র এলাকায় কোস্টগার্ড এবং র‍্যাব কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন একটি সন্দেহজনক ইঞ্জিন চালিত কাঠের বোটকে আভিযানিক দল থামার সংকেত প্রদান করলে তা অমান্য করে বোটটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কোস্ট গার্ড আভিযানিক দল বোটটিকে ধাওয়া করে গভীর সমুদ্র হতে আটক করতে সক্ষম হয়। আটককৃত বোটটি তল্লাশী চালিয়ে ৭০ হাজার পিস ইয়াবাসহ ০৬ জন মাদক পাচারকারীকে আটক করা হয়।

আটককৃত মাদক পাচারকারীদের বিবরণ:

আটকৃত মাদক পাচারকারীদের মধ্যে মোঃ কামাল হোসেন (৩৫), মোঃ নূরুল হাকিম (৩৭), মোঃ জাহিদ হোসেন (২৯), মোঃ আব্দুর রহিম (১৮) টেকনাফের; মোঃ করিম (৫০) পটুয়াখালী কলাপাড়ার এবং মোঃ একরামুল্লাহ (২২) উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের সদস্য।

উদ্ধারকৃত ইয়াবা, আটককৃত বোট এবং মাদক পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪