ঢাকা   ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

ঠাকুরগাঁওয়ে থানা ছাত্রলীগের সভাপতি আটক

user.backup@gmail.com
  • প্রকাশিত : রবিবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৫
  • 64 শেয়ার

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানা ছাত্রলীগের সভাপতি হেলাল উদ্দিনকে আটক করেছে পুলিশ। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলা রাজাগাঁও ইউনিয়নের চৌরঙ্গী মার্কেট এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নাজমুল কাদের। আটক হেলাল উদ্দিন ঠাকুরগাঁও সদর উপজেলা রুহিয়া ইউনিয়নের ঘনিমহেষ গ্রামের আবু সৈয়দ (ছুবাউ) এর ছোট ছেলে। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের চৌরঙ্গী মার্কেট এলাকায় তার শশুর বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ। পরে তাকে রুহিয়া থানায় নিয়ে আসা হয়।

রুহিয়া থানার ওসি বলেন, পুলিশের বিশেষ অভিযানে হেলালকে তার শ্বশুর বাড়ি থেকে আটক করা হয়েছে। বর্তমানে থানা হেফাজতে রয়েছেন। ১৬ ফেব্রুয়ারি রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় ।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪