ঢাকা   ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

ঠাকুরগাঁওয়ে পরিচ্ছন্ন হাসপাতালের স্বপ্ন — মাসে মাসে চলবে অভিযান।

user.backup@gmail.com
  • প্রকাশিত : মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫
  • 84 শেয়ার

মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী, রোগী ও রোগীর স্বজনদের মধ্যে হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষে এই উদ্যোগ নেওয়া হয়েছে। গত ১৭ মার্চ সোমবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, রেড ক্রিসেন্ট সোসাইটি, বিডি কিন ও  ঠাকুরগাঁও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে হাসপাতাল চত্বরে এই পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। অভিযানে অংশ নেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সরদার মোস্তফা শাহিন, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুজ্জামান, পৌর নির্বাহী কর্মকর্তা মো: মজিবর রহমান, হাসপাতালের সহকারী পরিচালক জয়ন্ত কুমার সাহা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সহ আরও অনেকে। ঠাকুরগাঁও

জেলা প্রশাসক ইশরাত ফারজানা বলেন, “২৫০ শয্যা জেনারেল হাসপাতালকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাই আমাদের মূললক্ষ্য এখানে আসা রোগীরা যেন স্বস্তিদায়ক পরিবেশে থাকতে পারেন, সেদিকে আমরা নজর দিচ্ছি। এখন থেকে প্রতি মাসে নিয়মিতভাবে এই পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে বলে জানান কর্মকর্তারা।”

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪