ঢাকা   ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

ঠাকুরগাঁওয়ে হরিপুরে সীমান্তে ভারত থেকে অনুপ্রবেশ বাংলাদেশী আটক -১৭ জন ।

user.backup@gmail.com
  • প্রকাশিত : শনিবার, মে ১৭, ২০২৫
  • 77 শেয়ার

মোঃ মজিবর রহমান শেখ,ঠাকুরগাঁও।

 

ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ১৭ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৭ মে) ভোর ৫ টার দিকে হরিপুর উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের রামপুর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে ৪ জন নারী এবং ১৩ জন পুরুষ রয়েছেন। তারা সবাই দেশের বিভিন্ন জেলার বাসিন্দা। আটকদের মধ্যে রয়েছেন—যশোরের বেনাপোল এলাকার পারভীন বেগম, শার্শার নুরুন নাহার বেগম, সদর উপজেলার শায়না শেখ, ঝিকরগাছার রহিমা গাজী, মনিরামপুরের বিলকিছ বেগম এবং নড়াইলের কালিয়া উপজেলার লাভলী, সামিউল মোল্লা ও আফসানা মোল্লা। এছাড়াও খাগড়াছড়ির দীঘিনালার রাশিদা বেগম, সাইফুল ইসলাম, নুরতাজ বেগম, সায়রা খাতুন ও সাহেল, ঝিনাইদহের কোটচাঁদপুরের নাসিমা বেগম, পটুয়াখালীর কলাপাড়ার ময়না বেগম এবং বরিশালের গৌরনদীর নাছিমা বেগম।

বিজিবি সূত্রে জানা যায়, হরিপুর উপজেলার রামপুর চাপাসার বিওপির সীমান্ত মেইন পিলার ৩৪৮/২-এস থেকে ২০ গজ বাংলাদেশের ভেতরে প্রবেশ করার সময় বিজিবির ৪২ ব্যাটালিয়নের টহল দল তাদের আটক করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া মন্ডল জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—আটকরা ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪