ঢাকা   ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

তনু হত্যাকাণ্ড : ঘটনাস্থল পরিদর্শন করলেন পিবিআই তদন্ত দল।

user.backup@gmail.com
  • প্রকাশিত : মঙ্গলবার, এপ্রিল ৮, ২০২৫
  • 70 শেয়ার

মীর মোজাহারুল হক,কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু (১৯) হত্যাকাণ্ডের তদন্ত শুরু হয়েছে। সোমবার (৭ এপ্রিল) পিবিআই ঢাকার ৬ সদস্যের তদন্ত দল ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা মামলার বাদী তনুর বাবার সঙ্গেও কথা বলেছেন।
মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই ঢাকার পরিদর্শক তরিকুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মামলার বাদী তনুর বাবা ইয়ার হোসেনের সঙ্গে কথা বলেছি। তার বক্তব্য শুনেছি। আমাদের তদন্তের কাজ শুরু হয়েছে।
তনুর বাবা মো. ইয়ার হোসেন জানান, তারা কুমিল্লা আদালতে হাজিরা দিতে এসেছেন।
এর আগে সোমবার দুপুর দেড়টার দিকে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন ৬ সদস্যদের তদন্ত দল। বিকেল সাড়ে ৪টার পর তারা কুমিল্লা পিবিআই অফিসে যান। পিবিআই ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার থোয়াই ওং প্রু মারমা তদন্ত দলের নেতৃত্ব দেন।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪