ঢাকা   ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

তাহিরপুরে গৃহবধূকে এলোপাতাড়ি কুপিয়ে অলংকার ছিনতাইহয়ে অভিযোগ।

user.backup@gmail.com
  • প্রকাশিত : শনিবার, এপ্রিল ৫, ২০২৫
  • 101 শেয়ার

আমির হোসাইন,স্টাফ রিপোর্টার।

 

সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় আছমা বেগম (৪৫) নামের এক গৃহবধূকে হাওরে ফেলে এলোপাতাড়ি কুপিয়ে ওই গৃহবধূর সাথে থাকা প্রায় আড়াই লাখ টাকার স্বর্ণ অলংকার ছিনতাইহয়ে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনাটি ঘটেছে গত ৪ এপ্রিল শুক্রবার বিকাল ৫ টায় সময় উপজেলার ৪নং বড়দল উত্তর ইউনিয়নের হলহলিয়া গ্রামের পার্শ্ববর্তী কুফরা হাওড়ে।আহত গৃহবধূ হলহলিয়া গ্রামের সুজাফর আলীর স্ত্রী।

এ ঘটনায় শুক্রবার রাতেই গৃহবধূর ভাসুরের ছেলে জামাল উদ্দিন বাদি হয়ে একই ইউনিয়নের পার্শ্ববর্তী নামেশ্বর গ্রামের আসকর আলীর ছেলে ছিনতাইকারী আসুক মিয়া(৪৮), মাসুক মিয়া(৪৫) এবং আসুক মিয়া ছেলে মাহিন(২৩) ও মুহিন(২১)কে আসামি করে তাহিরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।

থানায় অভিযোগ সূত্রে জানাযায়, শুক্রবার সকালে গৃহবধূ আছমা বেগমের স্বামী সুজাফর আলীর তাদের পালিত গরু বসত বাড়ির লাগোয়া কুফরা হাওরে ঘাস খাওয়ানোর জন্য ডিগ্লা(দড়ি দিয়ে বেঁধে রাখা) দিয়ে আসে। পরে বিকালে তার স্বামী সুজাফর আলীর বাড়িতে না আসার গৃহবধূ আছমা

বিকাল সাড়ে ৪ টার হাওরে থাকে গরু আনতে যায়। হাওর থেকে গরু নিয়ে বাড়ি ফেরার সময় পূর্ব থেকে উৎপেতে থাকা পার্শ্ববর্তি নামেশ্বর গ্রামের আসুক মিয়া , মাসুক মিয়া, মাহিন ও মুহিন দা দিয়ে এলোপাতাড়ি গৃহবধ আছমার মাথাসহ সারাশরীরে কুপিয়ে গুরুতর আহত করে। এ সময় আছমার পড়নের থাকা প্রায় আড়াই লাখ টাকার এক ভরি ওজনের স্বর্ণের দোল ও গলায় থাকা আট আনা ওজনের স্বর্ণের চেইন জোরপূর্বক ছিনিয়ে নিয়ে দৌড়ে পালিয়ে যায়। পরে খবর পেয়ে ওই গৃহবধুর পরিবারের লোকজন ও স্থানীয়রা ঘটনার স্থলে এসে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাহিরপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মোঃ পারভেজ ভূঁইয়া জানান, এ বিষয়ে তদন্ত চলছে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪