ঢাকা   ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

দায়িত্বপূর্ন চৌকা সীমান্তে বিএসএফ কর্তৃক কাঁটাতারের বেড়া নির্মানে বিজিবি কর্তৃক বাঁধা প্রদান 

Mizanur
  • প্রকাশিত : মঙ্গলবার, জানুয়ারি ৭, ২০২৫
  • 84 শেয়ার

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ। 

 

গত ০৫ জানুয়ারি ২০২৫ তারিখ ১৬৫০ ঘটিকায় অত্র ব্যাটালিয়নের অধীনস্থ চৌকা বিওপির সীমান্ত পিলার ১৭৭/২-এস হতে আনুমানিক ১০০ গজ ভারতের অভ্যন্তরে চৌকা মাঠ নামক স্থান যার জিআর নম্বর ০৪৭৩৭২ এমএস ৭৮ ডি/২ কাঁটাতারের বেড়া নির্মানের জন্য ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের সবদেলপুর ক্যাম্প মাটি খননের কাজ শুরু করলে চৌকা বিওপির টহল দল কর্তৃক পতাকা বৈঠকের মাধ্যমে বাধা প্রদান করে।

উক্ত ঘটনার প্রেক্ষিতে অদ্য ০৭ জানুয়ারি ২০২৫ তারিখ আনুমানিক ১১০০ ঘটিকায় বিএসএফ কর্তৃক তারকাটা বেড়া দেওয়ার জন্য আবারও মাটি খনন কাজ শুরু করে। এ ব্যাপারে বিজিবি কর্তৃক তাৎক্ষণিক বাধা প্রদান করলে বিএসএফ স্থানীয় জনগণের সহায়তায় নির্মাণ কাজ শুরু করে এবং অতিরিক্ত জনবল নিয়োগ করে। পরবর্তীতে ৫৯ বিজিবির অধিনায়ক এবং সেক্টর কমান্ডার বিজিবি রাজশাহী ঘটনাস্থলে পরিদর্শনে আসেন এবং বিজিবি কর্তৃক তাৎক্ষণিক বিএসএফ এর স্টাফ অফিসারের সাথে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক পরবর্তী বিএসএফ কর্তৃক তাদের অতিরিক্ত জনবল ও বেসামরিক ব্যক্তিদের সরিয়ে নেয় এবং নির্মাণ কাজ বন্ধ রাখে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যেকোনো ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে ।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪