ঢাকা   ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

দেবহাটায় শিশু সুরক্ষা ও যৌন হয়রানি বন্ধে ইন্টারফেস মিটিং ।

user.backup@gmail.com
  • প্রকাশিত : বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫
  • 163 শেয়ার

আবু সাঈদ, সাতক্ষীরা সিমান্ত প্রতিনিধি:

 

 

দেবহাটায় শিশু সুরক্ষা ও যৌন হয়রানি বন্ধে ইন্টারফেস মিটিং অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৩১ জুলাই সকাল সাড়ে ১০টায় উপজেলা মডেল মসজিদ হলরুমে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন দেবহাটা থানার শিশু বিষয়ক হেল্প ডেক্স ইনচার্জ এএসআই ইয়াসমিন আরা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া।

দেবহাটা এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও সুশীলন কর্তৃক আয়োজিত উক্ত সভায় থানা শিশু সুরক্ষা, শিশু অধিকার ও শিশু যৌন হয়রানী বন্ধ নিশ্চিত করণে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা যুব উন্নয়ন কর্মকর্তা আহম্মেদ তাহমীর সিদ্দিকী, দেবহাটা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা এরিয়া প্রোগ্রাম, সুশীলনের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আসাদুজ্জামান (রিপন) ও মিজানুর রহমান প্রমুখ।

সভায় প্রধান অতিথি ওসি গোলাম কিবরিয়া শিশু সুরক্ষা, শিশুদের অধিকার ও যৌন হয়রানি বন্ধে পুলিশের বিভিন্ন কাজের দিক উল্লেখ করে বলেন, তিনিসহ পুলিশ বাহিনী সবসময় শিশুদের নিরাপত্তা নিশ্চিতকরনে কাজ করেন। বিভিন্ন স্কুলে পরিদর্শন করে তিনি বাল্য বিবাহ প্রতিরোধ, স্বাস্থ্য ঝুকি ও নিরাপত্তার বিষয়ে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সচেতন করতে সমাবেশে অংশগ্রহণ করেছেন। এমনকি পুলিশিং কমিটির মাধ্যমে বিভিন্ন বাজার ও এলাকাতেও সচেতনতামূলক সভা করেছেন। ওসি এধরনের আয়োজন করার জন্য সংশ্লিষ্ট সুশীলন ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ধন্যবাদ জানিয়ে কিছু কাজ করার পরামর্শ প্রদান করেন। সভায় বিভিন্ন এলাকা থেকে আসা অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪