ঢাকা   ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

দেবীগঞ্জে দেড় কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূতিসহ ১ জন আটক

user.backup@gmail.com
  • প্রকাশিত : শুক্রবার, মে ১৬, ২০২৫
  • 77 শেয়ার

দেবীগঞ্জ প্রতিনিধি: শহিদুল ইসলাম । 

 

 

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার মাটিয়াপাড়া এলাকা থেকে দেড় কোটি টাকা মূল্যের একটি কালো রঙের কষ্টি পাথরের বিষ্ণু মূর্তিসহ আবু বক্কর ছিদ্দীক (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে নীলফামারীর র‌্যাব।

১৫ মে বৃহস্পতিবার দিনগত রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন নীলফামারী র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী। এর আগে একই দিন বিকেলে দেবীগঞ্জ উপজেলার দণ্ডপাল ইউনিয়নের মাটিয়াপাড়া গ্রামের এক বাড়ি থেকে কষ্টিপাথরের বিষ্ণু মূর্তিসহ তাকে গ্রেফতার করেন র্যাব সদস্যরা।

গ্রেপ্তারকৃত আবু বক্কর ছিদ্দীক দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নের মাদারের ঝাড় গ্রামের মোবারক শেখের ছেলে। প্রেস বিজ্ঞোপ্তিতে জানানো হয়, র‌্যাব-১৩ এর চলমান অভিযানের ভিত্তিতে ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২, নীলফামারী ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে মাটিয়াপাড়া গ্রামের গাধোয়া পুকুর সংলগ্ন মুকুলের বাড়িতে অভিযান পরিচালনা করে মূর্তিসহ তাকে গ্রেপ্তার করে। মূর্তিটির দৈর্ঘ্য ৩২ ইঞ্চি ও প্রস্থ ১৩.৫ ইঞ্চি। মূর্তিটি ৩৩ কেজি ৫শ গ্রাম ওজনের। জব্দকৃত কষ্টি পাথরের বাজার মূল্য দেড় কোটি টাকা। গ্রেপ্তার যুবককে দেবীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

দেবীগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) প্রদীপ কুমার জানান, বাংলাদেশে বিঞ্চু মূর্তির প্রচলন কম থাকায় এবং ভারতে এর চাহিদা বেশি থাকার কারনে ওই বিঞ্চু মূর্তিটি ভারতে পাচারের উদ্দেশ্য তার বাড়িতে রেখে ছিল। পরে র্যাব সদস্যরা বিঞ্চু মূর্তিসহ তাকে আটক করে থানায় হস্তান্তর করে। তার বিরুদ্ধে চোরাচালানের অভিযোগে দেবীগঞ্জ থানায় মামলা হয়েছে। সে মামলায় তাকে আটক দেখানো হয়েছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪