ঢাকা   ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

নওগাঁ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক আাব্দুল আউয়াল

user.backup@gmail.com
  • প্রকাশিত : সোমবার, মে ২৬, ২০২৫
  • 167 শেয়ার

উজ্জ্বল কুমার সরকার, নওগাঁ জেলা প্রতিনিধি:

 

 

নওগাঁয় শুরু হয়েছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। আজ রোববার বিকেল ৩টায় নওগাঁ জেলা স্টেডিয়াম মাঠে বেলুন ও ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক এ এইচ ইরফান উদ্দিন আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদিন, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়ার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য এনামুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী খেলায় পোরশা উপজেলা একাদশ ও পত্নীতলা উপজেলা একাদশ অংশ নেয়। খেলায় পোরশা উপজেলা একাদশকে ২-০ গোলে হারিয়ে বিজয়ী হয়েছে পত্নীতলা উপজেলা একাদশ। জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ালের উদ্যোগে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এর সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে জেলা ক্রীড়া সংস্থা। জেলার ১১ উপজেলা ফুটবল একাদশের অংশগ্রহণে নক আউট পর্বের এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

আগামীকাল সোমবার মহাদেবপুর মিনি স্টেডিয়ামে সাপাহার উপজেলা একাদশ বনাম আত্রাই উপজেলা একাদশের খেলা অনুষ্ঠিত হবে। এছাড়া আগামী মঙ্গলবার বদলগাছী মিনি স্টেডিয়ামে রাণীনগর উপজেলা একাদশ বনাম ধামইরহাট একাদশ, ৩০ মে নওগাঁ জেলা স্টেডিয়ামে বদলগাছী উপজেলা

একাদশ বনাম নিয়ামতপুর উপজেলা একাদশ, ৩১ মে বদলগাছী মিনি স্টেডিয়ামে নওগাঁ সদর উপজেলা একাদশ বনাম মহাদেবপুর উপজেলা একাদশের প্রথম পর্বের খেলা অনুষ্ঠিত হবে। এছাড়া ৩ কোয়ার্টার ফাইনাল ম্যাচ আগামী ১ জুন বদলগাছী মিনি স্টেডিয়ামে এবং চতুর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচ আগামী ২ জুন মহাদেবপুর মিনি স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হবে। এছাড়া আরও দুটি কোয়ার্টার ফাইনাল ম্যাচ এবং সেমিফাইনাল ও ফাইনাল খেলার সূচি এখনও নির্ধারিত হয়নি।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪