ঢাকা   ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

নওগাঁ বদলগাছীর জগদীশপুরে স্বামীর নির্যাতনের ঝর্না নামে এক গৃহবধূর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।

user.backup@gmail.com
  • প্রকাশিত : বৃহস্পতিবার, আগস্ট ২৮, ২০২৫
  • 152 শেয়ার

উজ্জ্বল কুমার সরকার, নওগাঁ প্রতিনিধি:

 

 

নওগাঁর বদলগাছীর জগদীশপুর গ্রামে ঝর্ণা খাতুন (২৫) নামের এক গৃহবধূ স্বামীর নির্যাতনের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে করেছেন। বুধবার ভোরে গলায় ফাঁস দিলে তাকে উদ্ধার করে জয়পুরহাট স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা যায়, মঙ্গলবার রাতে পরিবারের সবাই একসাথে খাবারের জন্য বসেন। সেই সময় ঝর্ণার স্বামী মোঃ আকাশ হোসেন তরকারির স্বাদ না হওয়ায় রাগান্বিত হয়ে স্ত্রীকে গালিগালাজ এবং মারধর করেন। মার সহ্য করতে না পেরে ঝর্ণা বুধবার ভোর সাড়ে ৫ টার সময় বাড়ি বাইরে যাওয়ার চেষ্টা করেন। স্বামী তাকে বাধা দেন এবং পুনরায় মারধর করেন। শেষ পর্যন্ত সে সকাল ৬ টার দিকে নিজের ঘরে দরজা বন্ধ করে ওড়না দিয়ে ফ্যানের সাথে ফাঁস লাগান।

জানতে পেরে নিহতের স্বামী ও শাশুড়ি পেয়ারা বেগম ঘরের দরজা ভেঙে তাকে উদ্ধার করে জয়পুরহাট সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে যাওয়ার পর পৌনে ৯ টার দিকে জরুরি বিভাগের ডাক্তার মৃত ঘোষণা করেন।এরপর স্বামী ও শাশুড়ি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এলাকাবাসীর অভিযোগ, আকাশ হোসেন প্রায়ই স্ত্রীকে অকারণে মারধর করতেন এবং প্রতিবাদ করলে অন্যদের সাথেও দুর্ব্যবহার করতেন। এতে কেউ ঝর্ণাকে রক্ষা করতে সাহস পাননি।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ আনিছুর রহমান বলেন, ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং সুষ্ঠু তদন্ত চলছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪