ঢাকা   ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

নওগাঁ সাত দিনব্যাপী একুশে বইমেলা শুভ উদ্বোধন করেন পুলিশ সুপার সাফিউল সারোয়ার

user.backup@gmail.com
  • প্রকাশিত : রবিবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৫
  • 69 শেয়ার

উজ্জ্বল কুমার সরকার, নওগাঁ: একুশের ভোরে আমি আজো পাই নতুন প্রত্যয়’ স্লোগানে নওগাঁয় সাত দিনব্যাপী অমর একুশে বইমেলা শুরু হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় বেলুন-ফেস্টুন উড়িয়ে নওগাঁ কৃষ্ণধন (কেডি) সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ মেলার উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার।

স্থানীয় সামাজিক-সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ নওগাঁ এ মেলার আয়োজন করে। আনুষ্ঠানিক উদ্বোধনের আগে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। একুশে পরিষদ নওগাঁর সভাপতি ডিএম আব্দুল বারী জানান, এবারের মেলায় জাতীয় ও স্থানীয় পর্যায়ের প্রকাশনা ও বই বিক্রেতা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। বইয়ের স্টল ছাড়াও মেলায় হস্তশিল্প ও কুটির শিল্পের পণ্য সামগ্রীর স্টল রয়েছে। তিনি আরও বলেন, প্রতিদিন এটি হবে স্থানীয় লেখক, গবেষক ও সংস্কৃতি কর্মীদের মিলনমেলা। এছাড়া স্থানীয় লেখকদের নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হবে।

মেলায় সাতদিন ধরে একুশে পরিষদের আয়োজনে শিশু-কিশোরদের অংশ গ্রহণে সাধারণ জ্ঞান, গদ্যপাঠ, হাতের লেখা, চিত্রাঙ্কন, আবৃত্তি ও ভাষার গানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। মেলা প্রাঙ্গণের অস্থায়ী মঞ্চে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত নওগাঁর স্থানীয় সংগীত একাডেমি ও নৃত্য একাডেমির শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলার শেষদিন ২১ ফেব্রুয়ারি সাহিত্য, সমাজ সেবা সহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় একুশে পরিষদের উদ্যোগে গুণী ব্যক্তি ও সংগঠনকে পদক দেওয়া হবে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪