ঢাকা   ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

নওগাঁয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর আদিবাসী ৫১ টি পরিবারের মাঝে বকনা গরু বিতরণ ।

user.backup@gmail.com
  • প্রকাশিত : সোমবার, জুলাই ৭, ২০২৫
  • 104 শেয়ার

উজ্জ্বল কুমার সরকার, জেলা প্রতিনিধি নওগাঁ:

 

 

নওগাঁর মান্দা উপজেলায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন ও জীবনমান বৃদ্ধির লক্ষ্যে আজ সোমবার বেলা ১১টায় উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প’-এর আওতায় ৫১টি পরিবারের মাঝে বকনা বাছুর ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়া।

তিনি বলেন, ‘এই ধরনের কার্যক্রম ক্ষুদ্র নৃগোষ্ঠীর আদিবাসীদের জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে এবং তাদের আত্মকর্মসংস্থানের পথ প্রশস্ত করবে।’অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান শিপন, ভেটেরিনারি সার্জন তানভীর হাসানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিতরণকৃত উপকরণের মধ্যে ছিল বকনা বাছুর, পশু পালনে ব্যবহৃত খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী। এই প্রকল্পের মাধ্যমে উপকারভোগীরা স্বনির্ভরতার পথে এক ধাপ এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪