ঢাকা   ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

নওগাঁয় স্কুলছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে জাহিদ গ্রেপ্তার।

user.backup@gmail.com
  • প্রকাশিত : রবিবার, এপ্রিল ৬, ২০২৫
  • 109 শেয়ার

উজ্জ্বল কুমার সরকার, নওগাঁ প্রতিনিধিঃ 

 

নওগাঁর মান্দায় নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে জাহিদ হাসান নামের (১৯) এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার জাহিদ হাসান উপজেলার কশব ইউনিয়নের চকবালু গ্রামের আনিছুর রহমানের ছেলে। আজ শনিবার তাকে নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে।

ভুক্তভোগী ওই ছাত্রীর মা জানান, মোবাইলফোনের সূত্র ধরে অভিযুক্ত জাহিদ হাসানের সঙ্গে তার মেয়ের প্রেমের সম্পর্ক গড়ে উঠে।এরপর বিয়ের প্রলোভন দিয়ে বিভিন্ন সময় নওগাঁ শহরে নিয়ে মেয়েকে একাধিকবার ধর্ষণ করে অভিযুক্ত জাহিদ হাসান।

স্কুলছাত্রীর মা আরও বলেন, ‘আমার স্বামী প্রবাসে অবস্থান করায় মেয়েকে নিয়ে আমি বাড়িতে বসবাস করি। গত সোমবার সন্ধ্যায় আমি বাড়িতে না থাকার সুযোগে জাহিদ হাসান আমার বাড়িতে গিয়ে মেয়ের ইচ্ছার বিরুদ্ধে আবারও ধর্ষণ করে। পরবর্তীতে আমি বাড়ি ফিরলে মেয়ে সব বিষয়ে আমাকে অবহিত করে। ঘটনায় আজ শনিবার সকালে মান্দা থানায় অভিযুক্ত জাহিদ হাসানের বিরুদ্ধে মামলা করেছি।’

এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, ভুক্তভোগী স্কুলছাত্রীর মা বাদি হয়ে জাহিদ হাসানের বিরুদ্ধে মামলা করেন।

পরে অভিযান চালিয়ে আসামি জাহিদকে গ্রেপ্তার করে নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে। ভিকটিমের শারীরিক পরীক্ষার জন্য নওগাঁ সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪