ঢাকা   ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

নওগাঁয় ২০ কেজি গাঁজাসহ আলামিন ও আনোয়ার নামে দুই মাদক ব্যবসায়ী আটক

user.backup@gmail.com
  • প্রকাশিত : সোমবার, মে ২৬, ২০২৫
  • 72 শেয়ার

উজ্জ্বল কুমার সরকার,  নওগাঁ জেলা প্রতিনিধি:

 

 

নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলাতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।

শনিবার (২৪ মে) সন্ধ্যা ৭ টার দিকে নওগাঁ-মহাদেবপুর আঞ্চলিক মহাসড়কের বোয়ালমারি মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার গৌছমারা পূর্বপাড়া গ্রামের মৃত জজ মিয়ার ছেলে আল আমিন (৩৮) ও একই এলাকার মো. মালো মিয়ার ছেলে আনোয়ার হোসেন (২৫)। পুলিশ সূত্র জানায়,

গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে কয়েকজন মাদক ব্যবসায়ী মাদকের একটি বড় চালান নওগাঁ থেকে সিএনজি যোগে বহন করে মহাদেবপুরের দিকে নিয়ে আসছে।

এমন সংবাদের ভিত্তিতে সদর ইউনিয়নের বোয়ালমারি মোড় নামক স্থানে অভিযান চালিয়ে সিএনজিতে থাকা আল আমিন ও আনোয়ার হোসেনের হেফাজত থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার গাঁজার আনুমানিক বাজার মূল্য ৮ লাখ টাকা। তারা দীর্ঘদিন যাবৎ ওইসব অঞ্চল থেকে গাঁজা নিয়ে এসে নওগাঁর জেলার বিভিন্ন এলাকায় বিক্রয় করতো।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীন রেজা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা হয়েছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪