ঢাকা   ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

নওগাঁর দিঘীরহাটে মোটরসাইকেল গাছের সাথে ধাক্কা লেগে ১ জন নিহত ও ২জন আহত

user.backup@gmail.com
  • প্রকাশিত : বুধবার, এপ্রিল ২, ২০২৫
  • 66 শেয়ার

উজ্জ্বল কুমার সরকার, নওগাঁ প্রতিনিধি:

 

নওগাঁর সাপাহারে ঈদের দিন তিন বন্ধু একটি মোটরসাইকেলযোগে ঘুরতে বেড়িয়ে গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কায় শাহিন আলম (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

আহত হয়েছেন জামিরুল ইসলাম (১৭) ও আহসান আলী (১৭) নামে আরো দুজন। আহসান আলীর অবস্থা আশংকাজনক। সোমবার (৩১ মার্চ) বেলা ১১টায় উপজেলার কালাইবাড়ি-দীঘিরহাট আঞ্চলিক পাকা সড়কের দীঘিরহাটের কাছে মিরাপাড়া নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে।

নিহত শাহিন পোরশা উপজেলার পশ্চিম হরিপুর গ্রামের মোহাম্মদ ইব্রাহিম হোসেনের এবং আহত জামিরুল ইসলাম দুয়ারপাল গ্রামের মোহাম্মদ সেলিমের ছেলে ও আহসান আলী সাপাহার উপজেলার আলাদীপুর গ্রামের আবু তাহিরের ছেলে।

সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আজিজ জানান, তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেড়িয়ে দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লাগলে তিন জনই মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যায়।

মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই শাহিন আলমের মৃত্যু হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে আহসান আলীর অবস্থার অবনতি ঘটলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ওসি জানান, থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪