ঢাকা   ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

নওগাঁর নিয়ামতপুরে অপহরণের ২১ দিনেও খোঁজ মেলেনি স্কুলছাত্রী সরস্বতী রানী হালদারের ।

user.backup@gmail.com
  • প্রকাশিত : মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫
  • 74 শেয়ার

উজ্জ্বল কুমার সরকার, নওগাঁ জেলা প্রতিনিধি:

 

 

নওগাঁর নিয়ামতপুরে অপহরণের ২১ দিন পরও সরস্বতী রানী হালদার (১২) নামের ৬ষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীর কোনো খোঁজ পাওয়া যায়নি।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, এ বিষয়ে থানায় অভিযোগ দিলেও পুলিশ এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ না নিয়ে টালবাহানা করছে। অপহৃত স্কুলছাত্রী নওগাঁর নিয়ামতপুর উপজেলার দারাজপুর গ্রামের বাসিন্দা উজ্জল চন্দ্র হালদারের মেয়ে।

অন্যদিকে অভিযুক্ত রাজু আহমেদ (২০) একই উপজেলার ছয়ঘাটি (দিঘিরপাড়) গ্রামের বাসিন্দা আপেল হোসেনের ছেলে। এ ঘটনায় অজ্ঞাতনামা আরও পাঁচ-ছয়জন জড়িত রয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগী পরিবারের ভাষ্য, গত ২৪ জুন রাত আটটার দিকে উজ্জল হালদার বাড়িতে না থাকায় সুযোগ নেয় অপহরণকারীরা। তারা সরস্বতীর মা দিপালি রানীকে ঘরের মধ্যে তালাবদ্ধ করে সরস্বতীকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরদিন নিয়ামতপুর থানায় অভিযোগ করেন তার মা দিপালি রানী।

আজ মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে অপহৃত সরস্বতীকে উদ্ধার ও পুলিশের ভূমিকা নিয়ে মান্দা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন সরস্বতী পরিবারের সদস্যরা। তারা অভিযোগ করে বলেন, ‘ঘটনার তিন সপ্তাহ পেরিয়ে গেলেও পুলিশ মেয়েটিকে উদ্ধার করতে পারেনি। গ্রেপ্তার করতে পারেনি জড়িত কাউকে। উল্টো আমরা আসামিপক্ষের হুমকির মুখে রয়েছি।’ সংবাদ সম্মেলনে সরস্বতীর বাবা-মা ও স্বজনেরা উপস্থিত ছিলেন। তাঁরা দ্রুত মেয়েটিকে উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ঘটনায় নিয়ামতপুর থানায় মামলা হয়েছে। ভিকটিককে উদ্ধারসহ জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪