ঢাকা   ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

নওগাঁর বিভিন্ন উপজেলা থেকে হিফজ সম্পন্নকারী ২৫০ জন কে ইসলামী ছাত্র শিবের শংবর্ধনা

user.backup@gmail.com
  • প্রকাশিত : সোমবার, মার্চ ১৭, ২০২৫
  • 61 শেয়ার

উজ্জ্বল কুমার সরকার, নওগাঁ । 

 

নওগাঁর ১১টি উপজেলা থেকে হিফজ সম্পন্নকারী ২৫০ জন কোরআনের হাফেজকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সংবর্ধনা হিসেবে হাফেজদেরকে পবিত্র কুরআন শরীফ এবং ক্রেস্ট তুলে দেওয়া হয়।

রোববার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টায় নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা ছাত্রশিবির এ সংবর্ধনার আয়োজন করে।সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ সম্পাদক শহিদুল ইসলাম।

ইসলামী ছাত্রশিবির নওগাঁ জেলা শাখার সভাপতি মোহাম্মদ সারোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা জামায়তের সেক্রেটারি অ্যাডভোকেট আ.স.ম আবু সায়েম, জেলা শিবিরের সেক্রেটারি আব্দুর রাকিব, জেলা শিবিরের মাদরাসা ও দাওয়াহ সম্পাদক শাকিব আল হাসানসহ শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতারা। সংবর্ধনা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সংবর্ধিত হাফেজরা। এমন আয়োজন যেন অব্যাহত থাকে আয়োজকদের প্রতি সেই দাবি জানিয়েছন তারা।সংবর্ধিত হাফেজ শাহাদাত সাদি বলেন, হাফেজ হয়েছি দীর্ঘদিন আগে কিন্তু এখন পর্যন্ত একসঙ্গে এতজন হাফেজকে কেউ সংবর্ধনা দেয়নি। এটি আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের। সামনে কোরআনের বাণী ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে অনুপ্রেরণা হিসাবে কাজ করবে।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিবিরের কেন্দ্রীয় কলেজ সম্পাদক শহিদুল ইসলাম বলেন, ইসলামের চার জন খলিফাই হাফেজ ছিলেন। সমাজের ইসলামের ধারক এবং বাহক হচ্ছে কুরআনের হাফেজরা। হাফেজরা সমাজের নেতৃত্বে এগিয়ে আসলে সুন্দর একটি সমাজ গড়ে উঠবে।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নওগাঁ জেলা শাখার সভাপতি মোহাম্মদ সারোয়ার হোসাইন বলেন, আমাদের সমাজে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হচ্ছেন কুরআনের হাফেজরা, কিন্তু আমাদের সমাজে তাদের প্রাপ্য সম্মানটুকু দেওয়া হয় না। পূর্বের আওয়ামী শাসনের সময় অনেক আলেম এবং হাফেজকে বিনা অপরাধে নির্যাতিত হতে হয়েছে। আমরা চাই আমাদের সমাজে কুরআনের হাফেজরা সবসময় যেন সম্মানের আসনে থাকে যার জন্য আজকের এ আয়োজন।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪