ঢাকা   ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

নওগাঁর মহাদেবপুর ১৩ মাইল মোড়ে সড়ক দুর্ঘটনায় ২ জন কলেজ ছাত্রের মৃত্যু

user.backup@gmail.com
  • প্রকাশিত : মঙ্গলবার, জানুয়ারি ৭, ২০২৫
  • 101 শেয়ার

উজ্জ্বল কুমার সরকার, নওগাঁ। 

 

নওগাঁর মহাদেবপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে কলেজ ছাত্রসহ দুই জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ জানুয়ারি) ভোরে উপজেলার তেরো মাইল নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, মহাদেবপুর বিএম কলেজের প্রথম বর্ষের ছাত্র ফারদিন এবং শ্যামপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে রেজুয়ান। তারা নওগাঁ থেকে মোটরসাইকেলে করে মহাদেবপুর ফিরছিলেন। পথে তেরো মাইল এলাকায় রাস্তার পাশে দাঁড় করানো একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ফারদিনের মৃত্যু হয়। গুরুতর আহত রেজুয়ানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলী জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে ফারদিনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪