ঢাকা   ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

নওগাঁর মান্দায় তারুণ্য উৎসবের সমাপনীতে যুব সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত

user.backup@gmail.com
  • প্রকাশিত : বুধবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৫
  • 50 শেয়ার

উজ্জ্বল কুমার সরকার, নওগাঁ:

 

 

নওগাঁর মান্দায় তারুণ্য উৎসবের সমাপনী দিনে র‌্যালি, আলোচনা সভা, যুব সমাবেশ, তারুণ্য মেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই শ্লোগান নিয়ে আজ বুধবার পরিষদের হলরুমে এসব কর্মসূচির আয়োজন করে উপজেলা প্রশাসন। এ উপলক্ষে বেলা ১১টার দিকে পরিষদের হলরুমে ইউএনও শাহ আলম মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ শাহ আলম, সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ, কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, পল্লী উন্নয়ন কর্মকর্তা আফজাল হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, যুবউন্নয়ন কর্মকর্তা দুরুল হোদা, প্রধান শিক্ষক গোলাম সোরয়ার স্বপন প্রমুখ।

শেষে ৩৬ জুলাই সমসাময়িক বিষয়ের ওপর কুইজ প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪