ঢাকা   ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

নওগাঁর মান্দায় পারফরমেন্স বেজড গ্র্যান্টস স্কিমের আওতায় পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ।

user.backup@gmail.com
  • প্রকাশিত : বৃহস্পতিবার, জুলাই ২৪, ২০২৫
  • 108 শেয়ার

উজ্জ্বল কুমার সরকার, নওগাঁ জেলা প্রতিনিধি:

 

নওগাঁর মান্দা উপজেলায় পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (এসইডিপি) এর আওতায় কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ জুলাই) দুপুরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায়, জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা হল রুমে পুরস্কার বিতরণ ও সংবর্ধনা দেয়া হয়। নওগাঁ জেলা শিক্ষা অফিসার মোঃ শাহাদাৎ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার জাহান সাথী।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শাহ্ আলম শেখ, সাহা পুকুরিয়া উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক গোলাম সারোয়ার স্বপন এবং শিক্ষার্থীর অভিভাবক ও ভারশোঁ দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক সাইফুল ইসলাম। শিক্ষার্থী মোঃ ফারুক ইসলাম, আবু রায়হান ও উরমিলা আক্তার। তারা শিক্ষা উন্নয়নে এমন প্রণোদনামূলক উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফলের প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪