ঢাকা   ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

নওগাঁর মান্দায় ব্র্যাকের উদ্যোগে একদিনের বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত ।

user.backup@gmail.com
  • প্রকাশিত : মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫
  • 102 শেয়ার

উজ্জ্বল কুমার সরকার, জেলা প্রতিনিধি নওগাঁ:

 

 

নওগাঁর মান্দায় ব্র্যাকের উদ্যোগে এক দিনের বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার বিজয়পুরস্থ ব্র্যাক কার্যালয়ে এই চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করা হয়।

রাজশাহীর মতি মেমোরিয়াল চক্ষু হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডা. ওমর ফারুক রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন। এ সময় ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক (লিড জেনারেশন) নাজমুল হক, ওয়েস্ট-১ ডিভিশন মাইক্রোফিন্যান্স দাবির প্রোগ্রাম ম্যানেজার দাবি ইয়াকুব আলী সরকার, আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) আসমা সিদ্দিকী, এলাকা ব্যবস্থাপক (দাবি) শরিফুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

চিকিৎসা ক্যাম্পে দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করা হয়। এছাড়া ক্যাম্পে আগত রোগীদের ডায়াবেটিস পরীক্ষাসহ পরামর্শ প্রদান করা হয়েছে। ব্র্যাক কর্তৃপক্ষ জানায়, গ্রামীণ জনসাধারণের চোখের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের ক্যাম্পেইন চলমান থাকবে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪