ঢাকা   ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

নবীনগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই ভাই নিহত

Mizanur
  • প্রকাশিত : সোমবার, ফেব্রুয়ারি ৩, ২০২৫
  • 87 শেয়ার

মোছাঃ আফরুজা আক্তার, ব্রাহ্মণবাড়িয়ার।

 

 

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই ভাই নিহত হয়েছেন। রোববার সকালে নবীনগর-কোম্পানিগঞ্জ সড়কে আলীয়াবাদ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নবীনগর পৌর এলাকার আলীয়াবাদ গ্রামের ফরিদ মিয়ার ছেলে বোরহান উদ্দিন ও রফিক মিয়ার ছেলে শিহাব উদ্দিন। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই। শিহাব এলাকার স্বেচ্ছাসেবী ব্লাড ফাউন্ডেশনের সদস্য ছিলেন।

নবীনগর থানার ওসি আবদুর রাজ্জাক বলেন, সকালে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে পৌর এলাকার নারায়ণপুরে যাচ্ছিলেন বোরহান ও শিহাব।এসময় আলীয়াবাদ গ্রামের সেলিম মেম্বারের বাড়ির সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারায় তাদের মোটর সাইকেলটি। এতে ছিঁটকে পড়ে দুজনই গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে শিহাবকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আশঙ্কাজনক অবস্থায় বোরহানকে ঢাকায় পাঠানো হয়। সেখানে তিনিও মারা যান। কোনো অভিযোগ না থাকায় লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি আবদুর রাজ্জাক।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪