ঢাকা   ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

নরসিংদীর শিবপুরে ২৩ মামলার আসামি গ্রেফতার।

user.backup@gmail.com
  • প্রকাশিত : রবিবার, মে ২৫, ২০২৫
  • 71 শেয়ার

মোহাম্মদ কামাল হোসেন, স্টাফ রিপোর্টার (নরসিংদী):

 

নরসিংদীর শিবপুর মডেল থানার পুলিশ এক অভিযান চালিয়ে কুখ্যাত অপরাধী আপেল মাহমুদকে (৩৬) গ্রেফতার করতে সক্ষম হয়েছেন । ডাকাত আপেল মাহমুদ কুন্দারপাড়া এলাকায় সংঘটিত একটি আলোচিত ডাকাতি মামলার এজাহারভুক্ত আসামি এবং দীর্ঘদিন যাবত পলাতক ছিলেন ।

২৩শে মে শুক্রবার দিবাগত রাত্রে গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদীর সদর উপজেলার ঘোড়াদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত আপেল মাহমুদ নরসিংদী সদর ঘোড়াদিয়া গ্রামেরঃ মৃত নোয়াব আলী ও বিলকিস বেগমের পুত্র। পুলিশ সূত্রে জানা গেছে, আপেল মাহমুদের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, চাঁদাবাজিসহ মোট ২৩টি মামলা চলমান রয়েছে। এছাড়া সদর থানায় তার নামে ৮টি ওয়ারেন্টও রয়েছে। কুন্দারপাড়া ডাকাতি মামলায় তার বিরুদ্ধে ১৬৪ ধারায় সাক্ষ্যও নেওয়া হয়েছে।

শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন জানান‌ গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আগামীকাল বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে ।পুলিশ আরও জানান আপেল মাহমুদ দীর্ঘদিন ধরে আত্মগোপনে থেকে বিভিন্ন এলাকায় গা ঢাকা দিয়ে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিল। অবশেষে দীর্ঘ নজরদারি ও পরিকল্পিত অভিযানের মাধ্যমে তাকে গ্রেফতার করা সম্ভব হয়েেছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪