ঢাকা   ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

নারায়গঞ্জে বন্দর উপজেলায় তুলার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ক্ষয়ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা।

user.backup@gmail.com
  • প্রকাশিত : মঙ্গলবার, মে ২০, ২০২৫
  • 88 শেয়ার

মো: হুমায়ুন কবীর মৃধা, নারায়ণগঞ্জ প্রতিনিধি:

 

 

নারায়ণগঞ্জে বন্দর থানার মুছাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে অবস্থিত একটি তুলার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২০ মে) সকাল আনুমানিক ৮:৩ এর দিকে উত্তর লক্ষণখোলা এলাকার হাইওয়ে প্রধান সড়কের পাশে অবস্থিত ফয়েজ আহমেদের মালিকানাধীন কারখানায় এ আগুন লাগে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে জানা যায়, হঠাৎ করেই কারখানার একটি অংশে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পুরো কারখানায়। আগুন নিয়ন্ত্রণে আনতে স্থানীয়রা প্রথমে চেষ্টা চালালেও পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ঘটনায় কারখানার ভেতরে থাকা মূল্যবান তুলা, যন্ত্রপাতি ও অন্যান্য মালামাল সম্পূর্ণরূপে পুড়ে যায়। মালিকের প্রাথমিক হিসাব অনুযায়ী, এতে প্রায় ৫০/৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, কারখানাটিতে পর্যাপ্ত।

অগ্নিনির্বাপক সরঞ্জাম ছিল না, যা ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়িয়ে দিয়েছে। এ বিষয়ে ফয়েজ আহমেদ জানান, এই আগুন আমার জীবনের সবচেয়ে বড় ক্ষতি। এত বছর ধরে পরিশ্রম করে গড়ে তোলা কারখানাটি এক নিমিষেই শেষ হয়ে গেল।

ঘটনাটি নিয়ে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করবে বলে জানিয়েছে!

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪