ঢাকা   ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

নারায়ণগঞ্জের বন্দর মদনপুর ঢাকা সংযোগ সড়ক ট্রাক দুর্ঘটনায় ৮ কিলোমিটার যানজট, জনদুর্ভোগ চরমে !

user.backup@gmail.com
  • প্রকাশিত : রবিবার, মে ১৮, ২০২৫
  • 118 শেয়ার

মোঃ হুমায়ুন কবীর মৃধা, নারায়ণগঞ্জ প্রতি‌নি‌ধি:

 

 

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় মদনগঞ্জ থেকে মদনপুর পর্যন্ত হাইওয়ে সড়কে প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। জানা গেছে, দিবাগত রাত ৩টার দিকে বাগবাড়ি এলাকায় দুটি ট্রাক দুর্ঘটনায় পড়ে। দুর্ঘটনার ফলে রাস্তার একটি বড় অংশ অবরুদ্ধ হয়ে যায়, যা দীর্ঘ সময় ধরে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়।

ভোর হতে না হতেই নবীগঞ্জ থেকে শুরু করে বন্দরের বিভিন্ন সড়কে গাড়ির দীর্ঘ সারি দেখা যায়। স্কুল, অফিসগামী মানুষসহ সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধ যাত্রীরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হন।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, এই সড়কটি দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় রয়েছে। খানা-খন্দে ভরা রাস্তার কারণে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটে থাকে। কিন্তু এত বড় যানজট দীর্ঘদিন পর দেখা গেল।

বাগবাড়ি এলাকার বাসিন্দা মো. রফিকুল ইসলাম বলেন, “রাস্তাটি নিয়মিত মেরামত না হওয়ায় আজ এই ভোগান্তির শিকার হতে হচ্ছে। দুর্ঘটনার পরও দীর্ঘ সময় ধরে উদ্ধার কাজ শুরু হয়নি।”

স্থানীয় প্রশাসন ও ট্রাফিক বিভাগের পক্ষ থেকে জানা গেছে, দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি সরাতে ক্রেন আনার ব্যবস্থা করা হয়েছে এবং যানজট নিরসনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে এলাকাবাসী দ্রুত রাস্তার সংস্কার ও যান চলাচলের স্বাভাবিকতা ফিরিয়ে আনার দাবি জানিয়েছে। তারা বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ সড়ক। এর দ্রুত সংস্কার না হলে এমন ভোগান্তি বারবার পোহাতে হবে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪