ঢাকা   ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

পাইকগাছায় আলমসাধু উল্টে পথচারী আহত ।

user.backup@gmail.com
  • প্রকাশিত : শুক্রবার, জুন ২০, ২০২৫
  • 94 শেয়ার

মোঃ শফিয়ার রহমান, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

 

 

খুলনার পাইকগাছায় ধানবোঝাই আলমসাধু উল্টে সোহরাব মোল্লা নামে এক পথচারী আহত হয়েছেন।বৃহস্পতিবার (১৯ জুন) সকালে গদাইপুর ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহত সোহরাব মোল্লা গদাইপুর গ্রামের মৃত মোজাহার আলীর ছেলে। তিনি স্থানীয় নার্সারিতে কাজ করেন। জানা গেছে, আজ সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আগড়ঘাটা থেকে অতিরিক্ত ধানবোঝাই করে পাইকগাছা অভিমুখে আসার সময় গদাইপুর ইউনিয়ন পরিষদের সামনে পৌছালে বাম পাশের চাকা ফেটে যায়। এ সময় ধানবোঝাই আলমসাধু উল্টে পথচারী সোহরাব চাপা পড়েন। পরে স্থানীয়রা ধানের বস্তা সরিয়ে তাকে উদ্ধার করে পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা শেষে সোহরাবকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

দুর্ঘটনায় আলমসাধুর ড্রাইভার কপিলমুনি ইউনিয়নের মালথ গ্রামের মৃত আফছার ফকিরের ছেলে আফজাল ফকিরও আহত হয়েছেন। তাকেও পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।এ ছাড়া গাড়ি ও ধান ইউনিয়ন পরিষদে রাখা হয়েছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪