ঢাকা   ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

পাটগ্রামে নৈশপ্রহরীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ।

user.backup@gmail.com
  • প্রকাশিত : মঙ্গলবার, সেপ্টেম্বর ২, ২০২৫
  • 199 শেয়ার

আব্দুস সামাদ, রংপুর বিভাগীয় প্রতিনিধি:

 

 

লালমনিরহাটের পাটগ্রাম সরকারি জসমুদ্দিন কাজী আব্দুল গণি কলেজ এর নৈশপ্রহরী মাইদুল ইসলামের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে বারোটার দিকে কলেজ মোড় এ সরকারি জসমুদ্দিন কাজী আব্দুল গণি কলেজ এর শিক্ষার্থীদের অংশগ্রহণ এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে এসময় সরকারি আব্দুল গণি কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলেন, গতকাল দুপুরে একজন দুষ্কৃতকারী মোটরসাইকেল নিয়ে কলেজ এ প্রবেশ করলে নেশপ্রহরী বাঁধা দিলে একপর্যায়ে বাকবিতন্ডায় জরিয়ে ধস্তাধস্তি ও হাতাহাতি হয়। পরবর্তীতে দুষ্কৃতিকারীদের পক্ষে গার্ডিয়ানরা আসলে আমরা শিক্ষক ও শিকার্থীরা মিলে মিটমাট করে দেই এবং বিষয়টা সেখানে সমাধান হয়ে যায় কিন্তু তারা সুযোগ বুঝে আবারো দল বেঁধে এসে নৈশপ্রহরী মাইদুল ইসলাম এর উপর রাতে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে। এসময় কয়েকজন উদ্ধার করে নৈশপ্রহরীকে পাটগ্রাম মেডিকেল এ নিলে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রংপুর মেডিকেল এ রেফার্ড করে।

আমরা এ সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানাই এবং সেই সাথে বলতে চাই কোন বহিরাগত সন্ত্রাসী যেন কলেজ এ অবৈধভাবে প্রবেশ করতে না পারে সেজন্য আমরা প্রশাসনের সহযোগিতা চাই। মানববন্ধনে এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সরকারি জসমুদ্দিন কাজী আব্দুল গণি কলেজ এর উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক এমরান আহমেদ, বাংলা বিভাগের প্রভাষক তহিজার রহমান, পাটগ্রাম আদর্শ কলেজের প্রভাষক আতাউর রহমান।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪