ঢাকা   ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

পেকুয়ায় প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি ।

user.backup@gmail.com
  • প্রকাশিত : মঙ্গলবার, জুলাই ২২, ২০২৫
  • 88 শেয়ার

মফিজুর রহমান, পেকুয়া উপজেলা প্রতিনিধি:

 

 

কক্সবাজারের পেকুয়ায় সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। সোমবার (২১ জুলাই) দিবাগত রাতে উপজেলার টইটং ইউনিয়নের ঢালারমুখ রমিজ পাড়া দুর্গম পাহাড়ী এলাকার আবুল কালামের বাড়িতে এঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানাগেছে, সোমবার দিবাগত গভীর রাতে ঢালারমুখ রমিজ পাডায় আবুল কালামের বাড়িতে চোরের দল হানা দেয়। বসত বাড়ির জানালা ভেঙে চোর বাড়ির ভেতরে প্রবেশ করে। এসময় চোরেরদল স্বর্ণের দুইটি আংটি, সৌর বিদ্যুতের ব্যাটারী, বৈদ্যুতিক ফ্যান, গ্যাসের চুলা, বিদেশি কম্বল, মোবাইল ও দুইটি পানির পাম্প সহ প্রায় দুই লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়।

প্রবাসীর স্ত্রী মুন্নী আকতার বলেন, আমি সোনাইয়া কাটা বাপের বাড়িতে বেডাতে গিয়েছিলাম। সকালে এসে দেখতে পায় বাড়িতে চুরি সংঘটিত হয়েছে। কাপড় ছোপড় সহ জিনিস পত্র ঘরের মেঝোতে এলোমেলো ভাবে পড়ে রয়েছে। দেখতে পায় বাড়ির বারান্দায় উত্তর অংশে মাটির দেয়াল খুড়ে জানালা উপড়ে পেলানো হয়েছে। গত তিন মাসের ব্যবধানে পরপর আমার বাড়িতে পাঁচ দফা চুরি সংঘটিত হয়েছে। চুরির উপদ্রব বেড়ে যাওয়ার পরেও কোন ধরনের প্রতিকার পাওয়া যাচ্ছেনা।

টইটং ইউপির গ্রাম পুলিশ শামসুল আলম ও খলিলুর রহমান জানান, খবর পেয়ে আমরা দুপুরের দিকে আবুল কালামের বাড়িতে গিয়েছিলাম ঘরটি পাহাড়ি এলাকায়। জানালা ভেঙে ভেতরে ঢুকেছে চোরেরদল।

পেকুয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তফা জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪